মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ৩:৪৫:৩১

ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কসংকেত

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কসংকেত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ের আশঙ্কায় এসব এলাকার নৌবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ঝড়ের আভাস

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward