রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৮:৫৬

জোট শরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, উদারতার দৃষ্টান্ত জামায়াত: সারজিস আলম

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
জোট শরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, উদারতার দৃষ্টান্ত জামায়াত: সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

বিএনপি তাদের জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অভ্যুত্থানের আগ থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত তারেক রহমান একাধিকবার জাতীয় সরকারের কথা বলেছেন। সে অনুযায়ী শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও প্রতিনিধিত্ব থাকবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে বিরোধী দল তো দূরের কথা, সরকারি দল তাদের নিজস্ব জোট শরিকদেরও পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেনি। ২৫ সদস্যের মন্ত্রিসভায় জোটের অন্য দলগুলো থেকে অন্তত একজনকেও স্থান দেওয়া হয়নি, যা উদারতার অভাব নির্দেশ করে।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। বিএনপি তাদের ৩৬টি সংরক্ষিত নারী আসনের সবগুলোই নিজেদের দল থেকে মনোনয়ন দিয়েছে, যেখানে জোট শরিকদের জন্য কোনো সুযোগ রাখা হয়নি।

সারজিস আলমের মতে, দেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এমন দুর্বল কমিটমেন্ট হতাশাজনক।

অন্যদিকে, তিনি দাবি করেন, জামায়াত তাদের প্রাপ্ত ১২টি সংরক্ষিত আসনের মধ্য থেকে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে একটি করে মোট তিনটি আসন ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দিয়েছে। ভবিষ্যৎ রাজনীতিতে এ ধরনের কমিটমেন্ট ও সহযোগিতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

জোট শরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, উদারতার দৃষ্টান্ত জামায়াত: সারজিস আলম

বিস্তারিত কমেন্টে