বাংলাদেশ ০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ

ছবিঃ সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ার তৃতীয় তলার সংস্কার কাজ চলাকালীন সময়ে পরিবেশ কিছুটা অগোছালো থাকলেও কাজ শেষ হওয়ার পরও আগের স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি খাবারের স্বল্পতা ও বসার অনুপযুক্ত পরিবেশ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৯টায় ক্লাস থাকলেও ক্যাফেটেরিয়ায় সময়মতো নাস্তা পাওয়া যায় না। ফলে অনেক শিক্ষার্থী না খেয়েই ক্লাসে যান।

সরেজমিনে দেখা গেছে, ক্যাফেটেরিয়ার প্লেট, টেবিল এবং রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান ফারসি বলেন, খাবারের মান তেমন ভালো নয়। নির্দিষ্ট কিছু খাবারের বাইরে বিকল্প নেই। পাশাপাশি ক্যাফেটেরিয়ার পরিবেশও আগের চেয়েও খারাপ।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদা জারিন বলেন, খাবারের স্বাদ যেমন খারাপ, তেমনি অনেক ক্ষেত্রে দাম বাইরের তুলনায় বেশি। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও পর্যাপ্ত নজরদারি নেই। এমন নিম্নমানের খাবার খেয়ে অনেক শিক্ষার্থী নিয়মিত অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনকে ফোন দিলে তিনি দুই ঘণ্টা পর ফোন দিতে বলেন। দুই ঘণ্টা পরে আবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ

প্রকাশিত: ০৪:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬