মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫৩:৩২
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

শরীয়তপুরে দেড় লাখ শিশুকে হামের টিকা দেওয়ার উদ্যোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
শরীয়তপুরে দেড় লাখ শিশুকে হামের টিকা দেওয়ার উদ্যোগ

শরীয়তপুর জেলার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় মোট ১ লাখ ৫৪ হাজার ৭৭৪ শিশুকে হামের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সম্প্রতি জেলায় হাম রোগে উপসর্গ নিয়ে তিনটি শিশু মারা যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে জেলায় একযোগে ১ হাজার ৬৩১টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে ১০ মে পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৬৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সিভিল সার্জন জানান, টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি বলেন, হাম দ্রুত ছড়িয়ে পড়ে শ্বাসতন্ত্রের মাধ্যমে, তাই আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।

তিনি আরও বলেন, অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি সফল করা সম্ভব নয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শরীয়তপুরে দেড় লাখ শিশুকে হামের টিকা দেওয়ার উদ্যোগ

বিস্তারিত কমেন্টে