রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২২:২৬

শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার আশ্বাস, ১০০ শতাংশে উন্নীতের পরিকল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৮
শেয়ার: mail
শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার আশ্বাস, ১০০ শতাংশে উন্নীতের পরিকল্পনা

সংগৃহীত ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বর্তমান ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্বে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল, এখন তা শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অগ্রাধিকার। শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণ করার আশ্বাস, ১০০ শতাংশে উন্নীতের পরিকল্পনা

বিস্তারিত কমেন্টে