মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৯:২৫:৩৭

বিএনপি সংস্কার বাস্তবায়ন করছে না: অভিযোগ নাহিদ ইসলামের

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৬
শেয়ার: mail
বিএনপি সংস্কার বাস্তবায়ন করছে না: অভিযোগ নাহিদ ইসলামের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, অতীতে শেখ হাসিনার সময়ে পুলিশ বাহিনী ‘পুলিশ লীগ’-এ পরিণত হয়েছিল, আর এখন বিএনপি সেটিকে ‘জাতীয়তাবাদী পুলিশ বাহিনী’ তৈরির চেষ্টা করছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি যদি সত্যিই নিরপেক্ষতা চায়, তাহলে তাদের পুলিশ সংস্কার কমিশন গঠন ও পুলিশ অধ্যাদেশ বাস্তবায়নে এগিয়ে আসা উচিত।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের বিএনপি বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছে। একই সঙ্গে দলটি গণতন্ত্র, স্বাধীনতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের কথা বললেও বাস্তবে কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি সংস্কারের কথা বললেও তা বাস্তবায়নে আন্তরিক নয়। ফলে সংস্কার ও পরিবর্তনের জন্য আবারও মাঠে নামার প্রয়োজন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: নাহিদ ইসলাম

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward