রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৮:২৫
শিরোনাম
● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি ● সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী ● ক্ষেতলালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত না থাকারও অভিযোগ ● নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার ● ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ ● নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার ● ‘সব ধরনের সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার’ ● মা ইলিশ রক্ষায় কঠোর কোস্ট গার্ড ● চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ ● সেক্টর কমান্ডার বিএম তৌহিদ হাসানের হবিগঞ্জ সীমান্তবর্তী পুজামন্ডপ পরিদর্শন ● পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনিরুল–বাপ্পি

নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু আলিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দীর্ঘ ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে আসাদের খামারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

নিহত আলিফ উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোশালপুর গ্রামের মোজিদুল ইসলামের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে আলিফ তার বাবার সঙ্গে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। একপর্যায়ে বাবা বাড়িতে ফিরে আসলেও আলিফ ফিরে আসেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রাথমিকভাবে স্থানীয়রা পার্শ্ববর্তী একটি পুকুরে তল্লাশি চালায়। কিন্তু কোথাও তার সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে দুজন ডুবুরি অংশ নেন। দীর্ঘ ৭ ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে পুকুর থেকে আলিফের নিথর দেহ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মশিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের টিম উদ্ধার কাজে নামে। দীর্ঘ সাত ঘণ্টা প্রচেষ্টার পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে আলিফের পরিবারে এখন শোকের মাতম চলছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে