শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৪:৪৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ইসলামাবাদে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ইসলামাবাদে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সংগৃহীত ছবি

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তারা সেখানে পৌঁছায়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন আইনপ্রণেতা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনার।

সূত্র: আল জাজিরা ও ডন

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ইসলামাবাদে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বিস্তারিত কমেন্টে