সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৫:২৫
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:২৯
শেয়ার: mail
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় রাজস্ব খাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন পদগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এসব পদের বিপরীতে প্রয়োজনীয় ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ থেকে নির্বাহ করা হবে। নিয়োগের পরবর্তী কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের শর্ত এবং প্রচলিত বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

অনুমোদিত ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এসব পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুযায়ী পদগুলো পূরণ করা হবে।

অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টি করা হয়েছে গ্রেড-১৭-তে। এসব পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত রাখা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের ৭ মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ৪ হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩ আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো ৫ ও ৮ অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা ৫ নভেম্বর সম্মতি প্রদান করে। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।

এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমে কনস্টেবল ও এসআই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কনস্টেবলরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত থাকেন। অন্যদিকে এসআইরা অপরাধ তদন্ত, মামলা-সংক্রান্ত কার্যক্রম, আসামি গ্রেফতার এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টদের মতে, নতুন ১৪ হাজার পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও গতিশীল হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বিস্তারিত কমেন্টে