সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:২৫:৫৫
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:০৩
শেয়ার: mail
চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের চুনারুঘাটে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে রাণীগাঁও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানু সাহেবের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী।

আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখা ভারপ্রাপ্ত
সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নূরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখা সেক্রেটারী মাওলানা কাজী ফজলুল হক, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমেদ রুবেল। এসময় আরোও উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা সেক্রেটারী হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখা সেক্রেটারী শফিকুল ইসলাম তালুকদার দুলাল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ও রাণীগাঁও ইউনিয়ন শাখার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনা নেতৃবৃন্দসহ বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এ সময় বক্তারা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ২২টি দলের খেলোয়ার বৃন্দদের মাঝে সাড়ে ৩’শত জার্সি ও ২৫ টি ফুটবল তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে