বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ আসর নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন,“দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি ধর্মীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করায় মোঃ মোস্তাফিজুর রহমান রুমিকে ধন্যবাদ জানাই। রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আমি বিশ্বাস করি, ছাত্রদলের নেতাকর্মীরা অতীতের মতো আগামীতেও শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
উদ্যোক্তা মোঃ মোস্তাফিজুর রহমান রুমি তাঁর বক্তব্যে বলেন,“দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সঙ্গে মসজিদের মুসল্লিদের জন্য জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের মাধ্যমে ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নিয়েছি।
আমি বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।”
পরিশেষে দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।