কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেবিদ্বার কালীমন্দির প্রাঙ্গণে সবার সম্মিলিত অংশগ্রহণে এক আলোচনা সভার মধ্য দিয়ে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রফেসর বাবু বিমল দত্তকে সভাপতি, বাবু সঞ্জয় দেবনাথকে সাধারণ সম্পাদক এবং বাবু নারায়ণ চন্দ্র দত্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব বাবু পরিমল বিকাশ দত্তের সঞ্চালনায় এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রদীপ দে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায় ও তাপস মাস্টারসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলায় সব ধরনের পূজা-পার্বণ শান্তিপূর্ণভাবে উদযাপন, সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার আদায়ে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।