বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৭:১৯
শিরোনাম
● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন ● আদালতের রায় অমান্য করে জগন্নাথপুরে খাস জমি ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন ● আদালতের রায় অমান্য করে জগন্নাথপুরে খাস জমি ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

পিরোজপুরের কাউখালী উপজেলায় পৃথক ঘটনায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের একজনের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ এবং অপরজনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। পৃথক তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিতু রাণী দাসকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ছাড়া বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির বিষয়টিও তদন্তে উঠে আসে।

অন্যদিকে, উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিয়া আক্তারকে কুপ্রস্তাব ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ অভিযোগের তদন্তেও তাঁর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী গত ৯ নভেম্বর থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তাঁরা খোরাকি ভাতা পাবেন।

পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

বিস্তারিত কমেন্টে