বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৭:১৮
শিরোনাম
● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন ● আদালতের রায় অমান্য করে জগন্নাথপুরে খাস জমি ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে কুবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল ● সাক্ষাৎকার নিতে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, জিডির হুমকি ● কাউখালীতে ছাত্রী ও সহকর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত ● একটি পরীক্ষায় ব্যর্থতা জীবনের ব্যর্থতা নয়, শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের ● রাঙ্গুনিয়ায় টানা তিন বছর শ্রেষ্ঠ সমবায় সমিতি, ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল সংবর্ধনা ● এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন ● নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপন ● আদালতের রায় অমান্য করে জগন্নাথপুরে খাস জমি ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা ও জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে কর্মসূচির শুরুতে এম এন লারমার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

স্মরণসভায় ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক বলেন, ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে পার্বত্য অঞ্চলের জাতিসত্তাগুলোর স্বতন্ত্র সংস্কৃতি ও জীবনধারা গড়ে উঠেছে। তবে শিক্ষা, ভূমির অধিকার, মানবিক মর্যাদা ও সাংবিধানিক সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তা থেকেই বৈষম্যের ক্ষোভ তৈরি হয়। এ সংকট নিরসনে সরকার ও মূল ভূখণ্ডের জনগোষ্ঠীকে মুখোমুখি অবস্থান এড়িয়ে পারস্পরিক বোঝাপড়া ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে বরাদ্দ করা বাজেট প্রকৃতপক্ষে স্থানীয় জনগণের জীবনমান ও কল্যাণে কতটা ব্যয় হচ্ছে, তা নিশ্চিত করা প্রয়োজন। সব প্রতিকূলতা ও দারিদ্র্য সত্ত্বেও পাহাড়ি পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার উপযোগী করতে না পারলে পিছিয়ে পড়া পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হবে।

পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি বিজয় চাকমা বলেন, এম এন লারমা কেবল পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগোষ্ঠীর নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের প্রতিনিধি। সামন্ততান্ত্রিক প্রথা ও তৎকালীন কর্তৃপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং কাপ্তাই বাঁধবিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন, তা ইতিহাসে বিরল।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচরের মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন এম এন লারমা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর দলীয় বিভেদ ও ষড়যন্ত্রের শিকার হয়ে আততায়ীদের হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এম এন লারমার মৃত্যুবার্ষিকীতে রাবিতে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন

বিস্তারিত কমেন্টে