শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৫:৪৫
শিরোনাম
● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৬
শেয়ার: mail
বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) এবং উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান (মাসুদ)।

এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান জানান। তিনি দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিস্তারিত কমেন্টে