শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৯:৩১
শিরোনাম
● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● ইউজিসির যে চিঠি ঘিরে বেরোবিতে ভিসির সামনে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● ইউজিসির যে চিঠি ঘিরে বেরোবিতে ভিসির সামনে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৪০
শেয়ার: mail
সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেছেন, সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধভাবে চাইলে দেশের গতিপথ পরিবর্তন করতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিভিন্ন অনুষদের ডিনরা।

পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির তাৎপর্য তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বুঝতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। ১৯৭১ সালে দেশের মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, পরবর্তী সময়ে সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান তৈরি হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্র পরিচালনায় অস্থিরতা তৈরি হয়। সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ভেঙে পড়ে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। ওই সময় দেশে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ মানুষ প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছিল না, গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হচ্ছিল না। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্ত হন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেদিন আন্দোলনরত সিপাহী-জনতা তাঁকে মুক্ত করে উল্লাস প্রকাশ করেন।

প্রধান অতিথি আরও বলেন, সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধভাবে চাইলে দেশের গতিপথ পরিবর্তন করতে পারে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের গণআন্দোলনেও এর প্রতিফলন দেখা গেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তখনই সার্থক হবে, যখন সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মামুন সরকার।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

বিস্তারিত কমেন্টে