মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৮:২৮
শিরোনাম
চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের মোংলায় ডেঙ্গু ও হামের প্রকোপ: তিন মাসে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ আরব আমিরাতে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় মামলা করছেন অভিনেত্রী বাঁধন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মিঠাপুকুরে ৬টি গ্রামকে ‘পরিবেশবান্ধব গ্রাম’ ঘোষণা ৩৮৫ একর জমি সত্ত্বেও জরাজীর্ণ রাণীশংকৈলের মসজিদ, বকেয়া অর্ধকোটি টাকা খাজনা শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের মোংলায় ডেঙ্গু ও হামের প্রকোপ: তিন মাসে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ জবি ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, শিক্ষার্থীদের ক্ষোভ আরব আমিরাতে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ ভেনিসে হামলার ঘটনায় ইতালির থানায় মামলা করছেন অভিনেত্রী বাঁধন অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দুপুরে দিল্লিতে বৈঠক খলিলুর রহমান-জয়শঙ্করের

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
দুপুরে দিল্লিতে বৈঠক খলিলুর রহমান-জয়শঙ্করের

সংগৃহীত ছবি

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্থানীয় সময় বুধবার দুপুর ১টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রধান এজেন্ডার মধ্যে রয়েছে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু করা, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা এবং আন্তর্জাতিক মানবতাবিরোধী মামলায় পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণ। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নেওয়ার বিষয়টিও আলোচনা হবে।

আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত সংকট নিয়েও বৈঠকে আলোকপাত হতে পারে। বিকেলে খলিলুর রহমান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে মরিশাসগামী ভারত মহাসাগরীয় সম্মেলনের পথে মঙ্গলবার দিল্লি সফরে গেছেন। এটি ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশের প্রথম মন্ত্রীসদস্যের দিল্লি সফর।

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ৯ এপ্রিল (বৃহস্পতিবার) খলিলুর রহমান ও এস জয়শঙ্কর একই বাণিজ্যিক ফ্লাইটে মরিশাসগামী হবেন। বিশেষভাবে দীর্ঘ যাত্রার মধ্যে দুই দেশের মন্ত্রী একান্ত পরিবেশে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করার সুযোগ পাবেন, যা কূটনৈতিক পর্যবেক্ষকরা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

দুপুরে দিল্লিতে বৈঠক খলিলুর রহমান-জয়শঙ্করের

বিস্তারিত কমেন্টে