এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। অন্যদিকে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছেলেরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব বোর্ডে ছাত্ররা পাস করেছেন ৪৭ দশমিক ৭৫ শতাংশ, আর মেয়েরা পাস করেছেন ৫৬ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েদের চেয়ে ছেলেরা ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট পিছিয়ে আছেন।
তবে জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছেন ছেলেরা। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৩৬৩ ছাত্র। আর ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। ছাত্রীদের চেয়ে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছেন।
kalprakash.com/IM