শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১০:০০
শিরোনাম
● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনীর বিচারও দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:০৫
শেয়ার: mail
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনীর বিচারও দাবি

নেত্রকোনার সাংবাদিক লুৎফোজ্জামান ফকির আলিফ হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লায় মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) কার্যালয়ে ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব, কুমিল্লার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন মাসাসের আইন উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু। সভাপতিত্ব করেন মাসাসের চেয়ারম্যান মীরজা ফসিহ উদ্দিন আহমেদ।

বক্তব্যে অ্যাডভোকেট রেজাউল করিম মিঠু বলেন, ১৪ বছর পার হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার রহস্য উদ্‌ঘাটিত হয়নি। একইভাবে সাংবাদিক আলিফ হত্যার রহস্যও এখন পর্যন্ত উদ্‌ঘাটিত হয়নি। তিনি বর্তমান সরকারের কাছে সাগর-রুনী ও আলিফ হত্যাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, সাগর-রুনী হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক আলিফসহ নিহত সব সাংবাদিকের হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও হামলার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সভাপতির বক্তব্যে মীরজা ফসিহ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাগর-রুনী ও আলিফসহ নিহত সাংবাদিকদের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সাপ্তাহিক দেশ পত্রের প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশনের সম্পাদক শাহরিয়ার শিকদার, দৈনিক জনতার মতামতের প্রতিনিধি আলী হোসেন জনি, জয়যাত্রার সম্পাদক মীরজা সাইদিয়া আইরিন জ্যোতি ও জয়যাত্রার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ। এ ছাড়া মো. আব্দুস সালাম, মোশারফ হোসেন, বাবুল হোসেন, মীজান ও খোরশেদ আলমসহ আরও কয়েকজন সাংবাদিক বক্তব্য দেন।

বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনীর বিচারও দাবি

বিস্তারিত কমেন্টে