শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ | ১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫৯:১০
শিরোনাম
● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ● মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর… ● সৌদিতে আগুনে নিহত বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার ● দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ ● তেহরানে কাতারের প্রতিনিধিদল ● তাহসিফের বাবার বক্তব্যে মিলল চাঞ্চল্যকর তথ্য ● রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ● এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড ● ‘তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ ● রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ● কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ● মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, অতঃপর… ● সৌদিতে আগুনে নিহত বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। ২১ জানুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে এ সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, আবেদন প্রক্রিয়া শেষে মোট কয়টি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত দিন প্রয়োজন হবে।

ভর্তি পরীক্ষার ফি প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি থাকায় ফি পরিবর্তনের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

এ বছর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। এ ছাড়া আইন বিভাগ এবার নতুন কলা অনুষদের পরিবর্তে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। ইউনিট বিন্যাস গত বছরের মতো রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ পর্যন্ত

বিস্তারিত কমেন্টে