বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৪:২৭
শিরোনাম
● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার ● স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক ● সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে তাৎক্ষণিক সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা ● নোবিপ্রবিতে ছাত্রশক্তির উদ্যোগে নবীনবরণ, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ● কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:২৯
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নিয়েছে। বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ সময় বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় খোলার অনুরোধ জানানো হয়। জেবিআইসির গভর্নর প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানান।

সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের জেবিআইসি গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

বিস্তারিত কমেন্টে