সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৬:৫১
শিরোনাম
● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন

চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম

বাগেরহাটের চিতলমারীতে ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় চাপে পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসায় হাসপাতালে শয্যা সংকট তীব্র হয়ে উঠেছে। জায়গার অভাবে অনেক রোগীকে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও চলাচলের পথে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এর সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী, জনবল ও পরিচ্ছন্নতা ব্যবস্থার সীমাবদ্ধতা রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুর পাশাপাশি সাধারণ জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

সরেজমিনে দেখা যায়, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নারী ও পুরুষ ওয়ার্ডের অধিকাংশ শয্যা পূর্ণ থাকায় নতুন রোগীদের জায়গা দিতে সমস্যায় পড়তে হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই মেঝে ও বারান্দায় অবস্থান করছেন। গাদাগাদি করে চিকিৎসা নেওয়ায় রোগীদের স্বাভাবিক চলাচল ও আরাম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের পরিচ্ছন্নতা ও পানি সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতালের মেঝেতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী সুরাজ বিশ্বাস, মিতালী বাড়ৈ ও রত্না বিশ্বাসসহ কয়েকজন জানান, কয়েক দিন ধরে তাঁরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে শয্যা না পেয়ে এভাবে থাকতে হচ্ছে তাঁদের। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। বিশেষ করে অতিরিক্ত গরম ও শয্যার অভাবে শিশু ও নারী রোগীদের দুর্ভোগ বেশি হচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসক ও নার্সদের সেবার প্রশংসা করেছেন কয়েকজন রোগী।

রোগীর চাপ বাড়ায় চিকিৎসকদের পাশাপাশি নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মী ও ওষুধের ঘাটতি থাকায় সেবা কার্যক্রম পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। হাসপাতালের মেঝে ও বারান্দায় গাদাগাদি করে অবস্থান করায় সংক্রমণ ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমী রায় বলেন, প্রতিদিন দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। রোগীদের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসামগ্রী অপ্রতুল। ৩১ শয্যার জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের বেশ বেগ পেতে হচ্ছে। এরপরও সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জ্বর হলে অবহেলা না করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে।

এ অবস্থায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ, জনবল বৃদ্ধি এবং রোগীদের জন্য পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম

বিস্তারিত কমেন্টে