মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১১:১৫
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে মো. খালিদ হাসান (২৫) নামের এক মাদকাসক্ত যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর (সোমবার) ভোরে উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাঠেরহাট খিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ খোড়াগাছ ইউনিয়নের রূপসি গাছুয়াপাড়া গ্রামের জোড়গাছ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মাহবুব হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনেরা খালিদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও প্রত্যক্ষদর্শীদের মতে, গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে খালিদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা ঘরবাড়ি ছেড়ে পলাতক।

স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক ২টার দিকে মাঠেরহাট খিয়ারপাড়া গ্রামের মুদি দোকানি আবু হোসেনের বাড়িতে প্রবেশ করেন খালিদ। দোকান বন্ধ করে বাড়ি ফিরে আবু হোসেন গোয়ালঘরে খালিদকে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খালিদকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে এলোপাতাড়ি মারধর করেন। এতে ভোর আনুমানিক ৪টার দিকে ঘটনাস্থলেই খালিদের মৃত্যু হয়। গণপিটুনিতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করা হয়। এমনকি তাঁর হাত, পা ও কোমর ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে খালিদের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ও নিহতের ভাই গালিব হোসেনের দাবি, এটি নিছক চোর সন্দেহে গণপিটুনি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের ভাই গালিব হোসেন জানান, খালিদ অবিবাহিত ও মাদকাসক্ত ছিলেন। দেড় মাস আগে তাঁকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তাঁর দাবি, বাড়ির মালিক আবু হোসেনের সঙ্গে তাঁর ভাইয়ের পূর্বপরিচয় ও মাদকের সংশ্লিষ্টতা ছিল। মাদক সেবনের কোনো বিরোধকে কেন্দ্র করে তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি আবু হোসেন নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। স্থানীয়দের অনেকের ধারণা, ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আলমগীর ও জাহাঙ্গীর দুই ভাইয়ের সংশ্লিষ্টতায় মাদক সেবনের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খারাপ দেখে মিঠাপুকুর থানার ডিউটি অফিসারকে ফোন করেন। কিন্তু সেখান থেকে বলা হয়, কেউ বাদী না হলে পুলিশ গিয়ে কী করবে। পরে তিনি জানতে পারেন, ছেলেটি গ্রাম পুলিশের হাতেই মারা গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার চিহ্নিত মাদক কারবারি আলমগীর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দেওয়া সত্ত্বেও তাঁদের মাদক ব্যবসা বন্ধে কোনো প্রতিকার মেলেনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা পলাতক থাকায় তা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।” তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ

বিস্তারিত কমেন্টে