সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৮:০০
শিরোনাম
● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন

মাটিরাঙ্গায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিচার চান বাবা

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:১৮
শেয়ার: mail
মাটিরাঙ্গায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিচার চান বাবা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী শিশুর দরিদ্র বাবা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর গোমতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, একই এলাকার এক কিশোর (১৫) তাদের ৬ বছর বয়সী কন্যাশিশুকে জোরপূর্বক হাত ধরে টানাটানি ও ধর্ষণের চেষ্টা করে। পরিবারের আরও অভিযোগ, গত দুই-তিন মাস ধরে ওই কিশোর শিশুটিকে একাধিকবার বিরক্ত করেছে।

এ ঘটনায় পরিবারটি প্রথমে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে। একটি সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্ত তা মানতে অস্বীকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নিরুপায় হয়ে ভুক্তভোগীর বাবা ঘটনার সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচারের দাবি জানিয়ে গত ২০ অক্টোবর গোমতি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সম্পাদকের কাছে লিখিত আবেদন করেন।

এর প্রেক্ষিতে বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক বসানো হলে অভিযুক্ত কিশোরের বাবা এরশাদ মিয়া সামাজিক বিচার মানতে রাজি হননি। তাই ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন বলে জানান ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারটি অত্যন্ত দরিদ্র। শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযুক্ত কিশোরের বাবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী তাঁর আত্মীয় হন। জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জের থেকে মীমাংসিত বিষয়টি তাঁরা মানছেন না। সামাজিকভাবে নতুন যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা মানা সম্ভব নয় বলে জানান তিনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন জানান, বিষয়টি থানায় জানানো হয়নি। অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিচার চান বাবা

বিস্তারিত কমেন্টে