মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:০৭:৫০
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

গাইবান্ধায় ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:২৯
শেয়ার: mail
গাইবান্ধায় ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবারও কুকুরের আক্রমণে চার শিশু আহত হয়েছে। এর আগে চলতি বছরেই একই উপজেলায় কয়েক দফায় শিয়াল ও একাধিক কুকুরের কামড়ে শিশু ও নারীসহ প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। একই সময়ে ওই উপজেলায় পাঁচজনসহ জেলায় কুকুরের কামড়ে ছয়জনের মৃত্যুও হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান। ওই দিন বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো তালুক বেলকা গ্রামের কামরুজ্জামান মিয়ার দেড় বছর বয়সী মেয়ে সারাহ আক্তার, আতাউর রহমানের দুই বছর বয়সী মেয়ে মানহা আক্তার, মাসুদ মিয়ার ছয় বছর বয়সী ছেলে হোসাইন মিয়া এবং মোনারুল ইসলামের সাত বছর বয়সী ছেলে তামিম মিয়া।

জানা গেছে, কুকুরের কামড়ে সারাহ আক্তারের বাম হাতে, মানহা আক্তারের বুকে, হোসাইন মিয়ার বাম হাতে এবং তামিম মিয়ার ডান হাতে ক্ষত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি কুকুর হঠাৎ খেলতে থাকা শিশুদের ওপর আক্রমণ করে। এ সময় কুকুরটির কামড়ে চার শিশু আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, কুকুরের কামড়ে আহত চার শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছে।

চিকিৎসকের বরাতে তিনি আরও জানান, আহত শিশুদের কেউই গুরুতর আহত হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গাইবান্ধায় ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু

বিস্তারিত কমেন্টে