রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৭:৩৩
শিরোনাম
● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন

ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

দেশের ক্ষমতায় থাকা ব্যক্তিরা আবারও বাংলাদেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটিএম মাসুম বলেন, দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। জুলাই আন্দোলনে শ্রমিক, জনতা, ছাত্র ও মেহনতি মানুষ যেভাবে রাজপথে নেমে ১৫ বছরের স্বৈরাচারকে বিদায় করেছিলেন, সে সময় অনেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, ক্ষমতায় থাকা ব্যক্তিরা আবারও দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এ পরিস্থিতিতে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আন্দোলনের শক্তিকে আরও সুসংহত করার দিকে নেতৃবৃন্দকে নজর দিতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক মাথা তুলে দাঁড়াতে না পারে। যে লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছে এবং মানুষ জীবন দিয়েছেন, সেই লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান প্রযুক্তি সন্তানদের নষ্ট করে দিচ্ছে। ইউটিউব, ফেসবুক ও টুইটারের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। এখন আর ছেলেদের সিনেমা হলে যেতে হয় না, কারণ প্রত্যেকের পকেটেই একটি সিনেমা রয়েছে। সন্তানদের এসব বিষয় থেকে দূরে রাখতে না পারলে তাদের নৈতিক অবক্ষয় ঘটতে পারে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মমিনুল হক, সংগঠনটির লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন, সদর উপজেলা সভাপতি আমির হোসেন এবং চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওসার আহমেদসহ অনেকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

বিস্তারিত কমেন্টে