রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৬:৫৫
শিরোনাম
● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানে নতুন করে হামলা চালানোর কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) হামলা শুরু হতে পারে। অন্যথায় ইরানের সঙ্গে একটি বড় চুক্তি হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা কয়েক দিন ধরেই করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পের বক্তব্যে সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে।

সাংবাদিকেরা ইরানে হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা হামলার ব্যাপারে ভাবছি। সম্ভবত আগামীকাল (রোববার) হতে পারে।

তবে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে রাজি হলে নতুন হামলা এড়াতে পারবে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ইরানিরা চুক্তি চায়। কিন্তু সমস্যা হলো, তারা চুক্তি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে কি না।

ট্রাম্প দাবি করেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই ছিল তাঁর লক্ষ্য।

গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এ বছর তিনি আবারও হামলার নির্দেশ না দিলে গত বছরের হামলা হয়তো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট হতো না।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগের মতোই তেল পরিবহন হচ্ছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, তাঁর কাজটি হয়তো সম্পন্ন করতে হবে, অন্যথায় ইরান চুক্তি করতে পারে। তবে তিনি নিশ্চিত নন। সামরিক হামলা কিংবা চুক্তি—যেভাবেই হোক, যুক্তরাষ্ট্র জিতবে বলে দাবি করেন তিনি।

সূত্র: আনাদোলু

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বিস্তারিত কমেন্টে