রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৭:৩৩
শিরোনাম
● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● ক্ষমতাশীলরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম ● দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ খুলছে রিয়াদ বিমানবন্দর ● ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প ● লক্ষ্মীপুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, যুবকের বিরুদ্ধে অভিযোগ ● পুলিশের অভিযানে আ. লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার ● মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন

মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

সৌদি আরবের দাবি, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র দুটির কিছু অংশ মক্কার একটি এলাকায় পড়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর সৃষ্ট ধ্বংসাবশেষ জেদ্দা, তায়েফ ও রাবিঘের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়ে।

এ ছাড়া ধ্বংসাবশেষের কিছু অংশ জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফ গভর্নরেটের ওয়াদি জলিল এবং রাবিঘ গভর্নরেটের মুস্তুরা এলাকায় গিয়ে পড়ে।

এর আগে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছিল, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে আসা হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কি না, তা-ও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সৌদি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়। তবে ঘটনার স্বাধীন যাচাই এবং এর পূর্ণাঙ্গ বিবরণ এখনো স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মক্কা-মদিনামুখী দুই ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

বিস্তারিত কমেন্টে