মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ | ১১ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৬:১২
শিরোনাম
● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● ব্র্যাকে চাকরি, বিমা ও প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎযাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৮
শেয়ার: mail
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

 

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। শুক্রবার (২৩ অক্টোবর) শারজায় অনুষ্ঠিত ফাইনালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

এর দুই দিন আগে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল আফগানিস্তান। এবার একই পরিণতি হলো জিম্বাবুয়ের। বাংলাদেশের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জিতেছিল আফগানরা। সেই ম্যাচে জয় পেতে তাদের খেলতে হয়েছিল ৩৫.৩ ওভার। ফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে আফগানিস্তানের লাগে ৩৪.৩ ওভার।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানেই অলআউট হয়েছিল জিম্বাবুয়ে।

ফাইনালে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক রহমত শাহের সঙ্গে তার ৮২ রানের জুটি দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। ৩৫তম ওভারে হাসমতউল্লাহ শহীদি জয়সূচক বাউন্ডারি হাঁকানোর সময় ইব্রাহিম জাদরান ৭০ রানে অপরাজিত ছিলেন।

এর আগে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসে বল ও ফিল্ডিংয়ে শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রাখে আফগানিস্তান। ফলে রান তাড়া করতে নেমে কাজটা সহজ হয়ে যায় তাদের জন্য।

আফগানিস্তানের হয়ে ৪১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রশিদ খান। এর মাধ্যমে ওয়ানডেতে টানা ছয় ইনিংসে কমপক্ষে তিনটি করে উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েন তিনি। এই রেকর্ডে দ্বিতীয় বোলার হিসেবে নাম লেখালেন রশিদ।

এ ছাড়া আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকী, অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নবী ও পেসার বিলাল সামি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন। ফারুকী, নবী ও বিলাল সামি দুটি করে উইকেট নেন। ওয়ানডে অলরাউন্ডারদের এক নম্বরে থাকা আজমতউল্লাহ ওমরজাই পান একটি উইকেট।

এই জয়ের মধ্য দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা নিজেদের করে নিল আফগানিস্তান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

বিস্তারিত কমেন্টে