শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫২:২৬
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসু এজিএস মাসুদ রানার আল্টিমেটাম

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসু এজিএস মাসুদ রানার আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে ফি পুনর্নির্ধারণ করা না হলে উপাচার্যের ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফেসবুক পোস্টে মাসুদ রানা বলেন, হলবিহীন বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য এই ফি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে উপাচার্যকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ বাড়ছে। সমাবর্তন ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সংহতি জানানোর আহ্বান জানান তিনি।

জানা গেছে, ২০২৭ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫ হাজার ৫০০ টাকা ও ৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে স্নাতক পর্যায়ের ফি ছিল ৩ হাজার ৩২০ টাকা। সে হিসাবে জবির স্নাতক পর্যায়ের সমাবর্তন ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রায় ৬৬ শতাংশ বেশি। এ ছাড়া জবির প্রথম সমাবর্তনের তুলনায়ও এবার ফি অনেক বাড়ানো হয়েছে।

এই বর্ধিত ফির কারণে অনাবাসিক শিক্ষার্থীদের মেসভাড়া ও দৈনন্দিন খরচ সামলে সমাবর্তনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন প্রাক্তন শিক্ষার্থীরা।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ জানান, বারবার স্মারকলিপি জমা ও আলোচনার পরও প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো আমলে নিচ্ছে না, যা হতাশাজনক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সমাবর্তন ফি কমানোর দাবিতে জবি প্রশাসনকে জকসু এজিএস মাসুদ রানার আল্টিমেটাম

বিস্তারিত কমেন্টে