বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৩:০৭
শিরোনাম
● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি .২২ বোরের বিদেশি রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকাসহ মো. আলাল শেখ (৫২) ও মো. জনি কাজী (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জলিল মন্ডল (২৮) ও মো. বাবলু মন্ডল (২৬) নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে একজন পলাতক রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ও ১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ডিবির পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বিস্তারিত কমেন্টে