বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৮:৩০
শিরোনাম
● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ● সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকেরা ● ক্ষুধামুক্তির সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ● চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার ● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ● এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে প্রাণ গেল ১২ জনের ● আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার ● সাজেকে গোলাগুলির ঘটনা, নিরাপদে গন্তব্যে ফিরেছেন পর্যটকেরা ● ক্ষুধামুক্তির সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ● চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার ● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার

চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:১২
শেয়ার: mail
চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

পাবনার চাটমোহরে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় উপস্থিত নারীদের মিষ্টিমুখ করানো হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দিদি, বৌদি, কাকিমা, মাসি-পিসিসহ বিভিন্ন বয়সী নারীরা অংশ নেন।

শারদীয় পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শ্রী অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী প্রবীর দত্ত চৈতন্য, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও শ্রী তরুণ পাল।

এ সময় বিএনপি নেতা রবিউল করিম তারেক, মো. গোলাম মাওলা, আনিসুর রহমান আনসু, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল আলম, গোলজার হোসেনসহ চাটমোহর উপজেলার ৫৪টি দুর্গামন্দিরের সভাপতি-সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শারদীয় উৎসব-পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা

বিস্তারিত কমেন্টে