বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৩:২১
শিরোনাম
● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর ● ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার ● ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা ● নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী ● সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর ● ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার ● ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা ● নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী ● সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১

মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুরে অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার সব আনুষ্ঠানিকতা।

বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ধুনুচি নাচ, আনন্দ-উচ্ছ্বাস এবং নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১৯টি এবং পৌরসভা এলাকার ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।

পূজা সম্পন্ন হওয়া নিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব মাধবপুরে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সজাগ দৃষ্টি ও সার্বিক নিরাপত্তার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

বিস্তারিত কমেন্টে