বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৩:২০
শিরোনাম
● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর ● ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার ● ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা ● নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী ● সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১ ● ভূমিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তর ● ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী গ্রেপ্তার ● ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে দিতে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা ● নৌপথে মোংলার পথে প্রধানমন্ত্রী ● সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ ● মাধবপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন ● রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ● নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ● শার্শায় ৪ কোটি টাকার ১৮ সোনার বারসহ গ্রেপ্তার ১, পলাতক ২ ● নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১

রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোদালা বনবিটের উচ্ছেদ অভিযানে বিনা নোটিশে ঘরবাড়ি উচ্ছেদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের উত্তর বনগ্রাম কলাবাইজ্যাঘোনা সর্বস্তরের সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইলিয়াস সিকদার, লিচুবাগান সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. সোলাইমান, চন্দ্রঘোনা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদুল হক, গ্রাম সর্দার মোহাম্মদ জগলু, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফোরকান, যুবদল নেতা সোহেল, আয়েশা বেগম প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি হারানোর অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে প্রতিবাদী এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনের ব্যানারে স্লোগান ছিল, ‘অধিকার আদায়ে আমরা সবাই একসঙ্গে’। এতে আরও বলা হয়, ‘আমাদের দাবি ন্যায়বিচার, হয়রানি নয়’।

আয়োজকেরা উচ্ছেদের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে