বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২০:৪৩
শিরোনাম
● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন? ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন?

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:০৩
শেয়ার: mail
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি

বাগেরহাটের চিতলমারী উপজেলার চণ্ডিভিটা এলাকায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁরা ওই এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাঁরা খোঁজখবর নেন।

পুলিশ সুপার জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোবাইল পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

তিনি আরও আশ্বস্ত করেন, পূজা উদযাপনে যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানার ওসি জে এম মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি

বিস্তারিত কমেন্টে