বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৮:৫০
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুর দাম নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত বৈঠকের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে নেমেছে।

আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডার মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সোমবার ইয়েমেনের ইরানপন্থী হুতিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও সামরিক লক্ষ্যবস্তুতে কয়েকটি হামলা চালানোর দাবি করে। এ ঘটনার পর ভূরাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে ধরে রাখতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। কারণ, স্বর্ণ থেকে সরাসরি সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সুদ পাওয়া যায়, এমন সম্পদ তুলনামূলক আকর্ষণীয় হয়ে ওঠে।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় অক্টোবরে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে।

তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯১ শতাংশ বলে ধারণা করছেন বাজারের বিনিয়োগকারীরা। সুদের হার নিয়ে প্রত্যাশার পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: রয়টার্স

দেশের বাজারে স্বর্ণের দাম

নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

স্বর্ণের দামে বড় পতন

বিস্তারিত কমেন্টে