বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৪:১৪
শিরোনাম
● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান।

আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে শনাক্ত হওয়া নিহত ১২ জনের পরিচয় হলো:

১. মো. সোহেল রানা, পিতা: আব্দুল হাকিম, গ্রাম: ফরাদপুর, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী।

২. মো. আনোয়ার হক, পিতা: বাবর আলী, গ্রাম: কনোপাড়া, থানা: বাগমারা, জেলা: রাজশাহী।

৩. মোছা. তাসফিয়া, পিতা: শহিদুল ইসলাম, গ্রাম: পূর্ব সুবিধখালী, থানা: মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী।

৪. মো. জুয়েল মাতবর, পিতা: জহিরউদ্দীন মাতবর, গ্রাম: রামকৃষ্ণপুর, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।

৫. সোহাগ, পিতা: ইউনুস শিকদার, গ্রাম: ডুবি সাহিবর, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।

৬. সাহ লাল, পিতা: জাহান উদ্দীন মোল্লা, গ্রাম: ডুবি সাহাপুর, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।

৭. মো. শাহিন, পিতা: রাজ্জাক ব্যাপারি, গ্রাম: কাথুরিয়া, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।

৮. মো. আব্দুস সামাদ, পিতা: আরব আলী, গ্রাম: ডুবি সাহিবর, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর।

৯. শহিদুল ইসলাম, পিতা: আজাহার হাওলাদার, গ্রাম: পূর্ব সুবিধখালী, থানা: মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী।

১০. মো. আবু কালাম, পিতা: জাকির হোসেন, গ্রাম: বড় মান্দারবাড়িয়া, থানা: সদর, জেলা: ঝিনাইদহ।

১১. রাসেল, পিতা: সাজ্জাদ, গ্রাম: ঘোনটোলা, থানা: শাপাহার, জেলা: নওগাঁ।

১২. হিমেশ জমাদার, পিতা: ওমর কুমার জমাদার, গ্রাম: বাখোন্দিয়া, থানা: সদর, জেলা: ফরিদপুর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, ১২ জনের পরিচয় শনাক্ত

বিস্তারিত কমেন্টে