বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩৯:১৪
শিরোনাম
● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি ● পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় চাটমোহরের শিশুর মৃত্যু ● বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন ● কদমতলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম ● বাগাতিপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে বাবু, চাইলেন সকলের দোয়া ও সমর্থন

জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:২২
শেয়ার: mail
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বস্তিদায়ক করতে পাবলিক লাইব্রেরিতে ১০ টন শীতাতপনিয়ন্ত্রণ ক্ষমতার পাঁচটি এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য পাবলিক লাইব্রেরিগুলোতেও এসি স্থাপনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

জকসু সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের মসজিদসংলগ্ন ইসলামিক স্টাডিজ বিভাগের নিচতলায় অবস্থিত পাবলিক লাইব্রেরিতে পাঁচটি এসি স্থাপন করা হবে। প্রতিটি এসির ক্ষমতা দুই টন। ইতিমধ্যে এসিগুলো এসে পৌঁছেছে। পূজার ছুটির মধ্যে বিভাগটির সঙ্গে সমন্বয় করে এসিগুলো স্থাপনের চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর বিপরীতে কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন রয়েছে মাত্র ৪০০টি। ফলে অনেক শিক্ষার্থী কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন না পেয়ে ক্লাস শেষে পড়াশোনার জন্য বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে যান। তবে এসব লাইব্রেরিতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় গরমের মধ্যে দীর্ঘ সময় পড়াশোনা করতে ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।

আগে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরিতে এসির ব্যবস্থা করা হলেও পাবলিক লাইব্রেরিগুলোতে এত দিন এ সুবিধা ছিল না। এ জন্য শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং পড়াশোনার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এবার এসব লাইব্রেরিতে এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জকসু।

এ বিষয়ে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, এটি আমাদের পরিকল্পনারই একটি অংশ। শিক্ষার্থীরা গরমের মধ্যে পাবলিক লাইব্রেরিতে কষ্ট করে পড়াশোনা করেন। তাঁদের এই ভোগান্তির কথা বিবেচনা করেই আমরা এসি স্থাপনের উদ্যোগ নিয়েছি। প্রথমে ইসলামিক স্টাডিজ বিভাগের নিচতলায় অবস্থিত লাইব্রেরিতে এসি লাগানো হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য লাইব্রেরিতেও এসি স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, আমাদের এসিগুলো ইতিমধ্যে এসে পৌঁছেছে। তাই খুব দ্রুতই বিভাগের সঙ্গে সমন্বয় করে পূজার ছুটির মধ্যেই এগুলো স্থাপনের চেষ্টা করব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি

বিস্তারিত কমেন্টে