সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪০:১৬
শিরোনাম
● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান ● ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে যেসব দেশে ● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার ● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান ● ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে যেসব দেশে ● সৌদি আরবে নজরুলের শিরশ্ছেদ, কী ঘটেছিল জানাল পরিবার ● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে এ ব্রিফিং প্যারেড হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

ব্রিফিং প্যারেডে সিএমপি কমিশনার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সকে সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ সময় তিনি নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয়, শৃঙ্খলা বজায় রাখা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড

বিস্তারিত কমেন্টে