সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:৩৮
শিরোনাম
● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম ● প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা ● প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণ-রুপার দাম ● প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা ● প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড

নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে জেলা পরিষদ। পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা এবং ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ সহায়তা দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ হলরুমে নোয়াখালী পৌরসভার ১৫টি এবং সদর উপজেলার ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শেখ ছাদেক, জেলা বিএনপির নেতা আবদুর করিম মুক্তাসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন নেতৃবৃন্দ।

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সহায়তা পাওয়া সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে বলে মনে করেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের

বিস্তারিত কমেন্টে