সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২৩:৩১
শিরোনাম
● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর

কেউ জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:০১
শেয়ার: mail
কেউ জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক বিষয় ও তাঁর পদত্যাগ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে জামায়াতসহ বিরোধী দলের বিভিন্ন সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, আইনি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সারা দেশে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। বিরোধী দলের কাজই হলো বিরোধিতা করা। সরকার ভালো কাজ করতে গেলেও তারা বিরোধিতা করবে। তবে আমরা এতে কান দিচ্ছি না। যাদের বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য ও প্রাপ্য অংশই পাচ্ছে বলে আমরা বিশ্বাস করি।

এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় হাসপাতালটির চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানসহ স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কেউ জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে