সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫১:০৬
শিরোনাম
● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর

ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:২৪
শেয়ার: mail
ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীর মেয়াদ গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে শেষ হয়েছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

অফিস আদেশে আরও বলা হয়, নিয়ম অনুযায়ী তিনি এ দায়িত্ব পালনের জন্য যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আইসিটি সেলের দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. শাহজাহান আলীকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, আইসিটি সেল নিয়ে শিক্ষার্থী ও প্রশাসনের প্রত্যাশা অনেক বেশি। আমার প্রথম লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ডিজিটাইজেশনের মাধ্যমে একটি সমন্বিত প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন। আশা করছি, এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম

বিস্তারিত কমেন্টে