সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫১:০৭
শিরোনাম
● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর

হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৭
শেয়ার: mail
হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন

ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, সোমবার হরমুজ প্রণালিতে মাইনে আঘাতের পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পর এটি এ ধরনের সর্বশেষ ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয় ইরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের আগে সব জাহাজকে দেশটির অনুমতি নিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে রেভল্যুশনারি গার্ডসের বরাতে বলা হয়, ‘নিয়ম লঙ্ঘন করে চলাচলকারী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণে একটি নৌমাইনে আঘাত হানে। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।’

বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি প্রণালির দক্ষিণ দিকের অননুমোদিত নৌপথ দিয়ে চলাচল করছিল। এ সময় জাহাজটির অবস্থান শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল।

এর একদিন আগে রেভল্যুশনারি গার্ডস জানিয়েছিল, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ওই দুটি জাহাজই মাইনে আঘাত হানার পর আগুনের কবলে পড়ে বলে দাবি করা হয়।

এদিকে চলতি সপ্তাহে ইরানের রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী ওজমায়ি সতর্ক করে বলেছেন, যেসব জাহাজ তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হবে।

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের তেল রপ্তানির ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন

বিস্তারিত কমেন্টে