সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪০:৫১
শিরোনাম
● জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস ● ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ● ১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের ● দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী ● স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী ● হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন ● সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে ● ছেঁড়া নোটের ঝক্কি ও ভাংতি সংকট দূর করবে ‘বাংলা কিউআর’ ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস ● ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ● ১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের ● দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী ● স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী ● হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন ● সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে ● ছেঁড়া নোটের ঝক্কি ও ভাংতি সংকট দূর করবে ‘বাংলা কিউআর’ ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ

ধানের শীষের বিজয়ে ১০ শতাংশ বোনাস ভোট দেওয়ার অঙ্গীকার ডা. ইহসানের

রুহিয়ায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময়

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১৯
শেয়ার: mail
রুহিয়ায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন নেতারা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঢোলারহাট বাজারের একটি হলরুমে ঢোলারহাট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে রুহিয়া বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে গণসংযোগ চালানো হয়। শেষে ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মতবিনিময় করেন নেতারা।

অনুষ্ঠানে বক্তব্যে ঠাকুরগাঁও জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ও পেশায় সার্জন ডা. ইহসানুল ইসলাম ইহসান উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে এক বিশেষ নির্বাচনী রাজনৈতিক সমীকরণ তুলে ধরেন।

ডা. ইহসান বলেন, ‘আমরা সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার কাজ বাদ দিয়ে কষ্ট করে আপনারা যে সময় দিচ্ছেন, তার বিনিময়ে আমাদের পক্ষ থেকে বিএনপিকে অতিরিক্ত ১০ শতাংশ এবং সামগ্রিকভাবে ২০ শতাংশ বোনাস ভোট দেওয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ের সাড়ে ৫ লাখের বেশি ভোটারের মধ্যে আমাদের মাধ্যমে যদি ৫০ হাজার অতিরিক্ত ভোট উপহার দেওয়া যায়, তবে বিজয়ের পাল্লা বহুগুণ ভারী হবে।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ‘সংগঠন ও কমিটির ক্ষেত্রে আমি দলীয় পরিচয় দেখি না, কারণ ওষুধের গায়ে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত লেখা থাকে না। কিন্তু উন্নয়নের প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানার্থে এবং মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই অভিভাবককে বিজয়ী করতে না পারলে সেই ব্যর্থতা আমাদেরই হবে।’

তিনি নিশ্চিত করেন, ওষুধ ব্যবসায়ীদের কেউ কোনো ব্যক্তিস্বার্থ বা পকেটের সুবিধার জন্য কাজ করবেন না। বরং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট সংগ্রহ করে দৃষ্টান্ত স্থাপন করবেন।

ঢোলারহাট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মাইকেলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি মির্জা আবু তাহের (মির্জা ফয়সল আমিনের চাচাতো ভাই), বিশেষ অতিথি রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সিনিয়র সহসভাপতি হাকিম মোহাম্মদ আনসারুল হক, ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি সদস্য আহসান হাবীব এবং সাবেক ছাত্রনেতা হারুন রশীদসহ এলাকার কেমিস্টস ও ড্রাগিস্টস সমিতির নেতারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময়

বিস্তারিত কমেন্টে