সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪১:৫৩
শিরোনাম
● জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস ● ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ● ১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের ● দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী ● স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী ● হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন ● সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে ● ছেঁড়া নোটের ঝক্কি ও ভাংতি সংকট দূর করবে ‘বাংলা কিউআর’ ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● জমি নিয়ে বিরোধে মিথ্যা মামলায় বাবা-ছেলের হাজতবাস ● ইবি আইসিটি সেলের নতুন পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ● ১৮তম বিজেএসে জাবির ১১ শিক্ষার্থী, অভিনন্দন প্রশাসনের ● দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী ● স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী ● হরমুজে মাইনে আঘাতের পর তেলবাহী ট্যাংকারে আগুন ● সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কমতে পারে ● ছেঁড়া নোটের ঝক্কি ও ভাংতি সংকট দূর করবে ‘বাংলা কিউআর’ ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ

পদত্যাগ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:২২
শেয়ার: mail
পদত্যাগ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

নিচে তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।

ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।

এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।
পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।
দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।
মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পদত্যাগ করতে যাচ্ছেন প্রতিমন্ত্রী ইশরাক

বিস্তারিত কমেন্টে