রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:৫৭
শিরোনাম
● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধিমাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধিমাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি

শারদীয় দুর্গোৎসবে নাশকতা ও অপরাধ প্রতিরোধে পঞ্চগড়ের ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। একই সঙ্গে গুজব ছড়ানো ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও কড়া নজরদারি চালানো হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।

তিনি জানান, সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটির সদস্যরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্যে কান না দেওয়া এবং তা যাচাই ছাড়া শেয়ার না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এই শারদীয় উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। পূজা উদযাপন শান্তিপূর্ণ রাখতে এসআরবি-১৩ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি

বিস্তারিত কমেন্টে