রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৪:৩১
শিরোনাম
● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ১২ ● মাদকবিরোধী অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবি প্রধান ● দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত বেড়ে ১৯, গ্রেপ্তার ১২ ● মাদকবিরোধী অভিযানে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবি প্রধান ● দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির ● ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা

সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৯
শেয়ার: mail
সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণ শেষে খাগড়াছড়ি যাওয়ার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় সাতজন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা চাঁদের গাড়িযোগে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িযোগে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. আজাহার মিয়া (৬০) ও শাহানারা আক্তার (৪৫)। এ ছাড়া অন্য আহতদের মধ্যে আছেন আরিফুর রহমান (৩৫), সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। আহত সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭

বিস্তারিত কমেন্টে