রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:২৫
শিরোনাম
● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ● জাতীয় প্রেসক্লাবের মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত ● রাজধানীর মাতুয়াইল বাজারে জবির বাসে আগুন ● ফেসবুকে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ, পাবেন না যাঁরা ● তিন দিনেই ৩১৭ কোটি আয়, ঝড় তুলছে ‘জেলার ২’ ● অর্থনৈতিক চাপে জনরোষ: বিক্ষোভে উত্তাল ইউরোপের চার দেশ ● ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার ● সাজেকের সিজকছড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় আহত ৭ ● কদমতলা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: মণ্ডপ পরিদর্শনে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ● পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, বহিষ্কার ৫ ● হুথির দাবির পর সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল এ অভিযান চালায়।

এসআরবি সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানাধীন ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ণকলস গ্রামে সিদ্দিক চেয়ারম্যান নামে একজনের ঘাসের জমির আইলে কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার তথ্য পায় অভিযানিক দল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছায় এসআরবির সদস্যরা।

এরপর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডির মাধ্যমে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগ থেকে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

বিস্তারিত কমেন্টে