শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:০৭
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৫
শেয়ার: mail
চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

নিহত শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় জনৈক আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। শনিবার দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি এবং কাটা গাছটি তাঁর শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শফিকুল ইসলাম।

দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাগমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, এ বিষয়ে আমি অবগত নই।

শফিক কৃষিকাজ, গাছ কাটাসহ বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর ছোট ছেলেটির বয়স মাত্র তিন মাস। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারটির মাঝে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

বিস্তারিত কমেন্টে