শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৮:৪৫
শিরোনাম
● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের ● ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, ৭ ধাপে সহজ প্রক্রিয়া ● নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল ● বধূর সাজে পরীমনি, ক্যাপশনে শুধু ‘পরী’ ● ইরানে মাদার অব অল বম্বস ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ● জাতীয় নেতার জন্মবার্ষিকী ঘিরে চীন-তাইওয়ান উত্তেজনা, নাগরিকদের কড়া নির্দেশ ● ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ● ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে নিহত ৪, দগ্ধ ২ ● দেশে বিস্তৃত হচ্ছে ডিজিটাল সুবিধা ● আবারও আটক অভিজিৎ দীপকে ● চীনা রাষ্ট্রদূতের হুমকির কড়া জবাব ফিলিপাইনের

ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন। তবে এর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। জনগণ সচেতন না হলে শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।

ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে, আশা করি অর্থের কোনো সমস্যা হবে না। ডেঙ্গু প্রতিরোধে আদায় করা জরিমানার অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ নাগরিকদের পরিবারকে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।

আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় অতীতের ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতা ছিল। তারা পার্শ্ববর্তী দেশকে অযাচিত সুযোগ-সুবিধা দিতে গিয়ে দেশের সংকটকে অবহেলা করেছে। অন্যদিকে বর্তমান বিরোধী দল ডেঙ্গু প্রতিকারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেয়নি, বরং লংমার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে।

হকার ও অটোরিকশাকে ঢাকা শহরের প্রধান দুই সমস্যা উল্লেখ করে তিনি বলেন, হকার ও অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে, তবে এখনো সমাধান হয়নি। সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আশা করি অচিরেই এসব সমস্যার সমাধান সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু এখন বছরজুড়ে ভোগান্তির নাম। ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন এবং রোগীদের হাসপাতালের বারান্দা, মেঝে ও সিঁড়ির নিচে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

ডেঙ্গুবিরোধী অভিযানে আদায় করা অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ পরিবারকে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার শুরু হয়েছে। বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সঠিক হলে এবং জনস্বাস্থ্য ঝুঁকি না থাকলে সরকারের ডেঙ্গুর ভ্যাকসিন কেনার উদ্যোগ নেওয়া উচিত।

‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কবি নজরুল সরকারি কলেজের বিরোধী দলকে হারিয়ে একই কলেজের সরকারি দল বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মো. আতিকুর রহমান, প্রতীক ইজাজ, মো. মেহেদী হাসান ও জেনিয়া কবির সূচনা। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের বিতার্কিকদের হাতে ট্রফি তুলে দেন ডিএসসিসি প্রশাসক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

বিস্তারিত কমেন্টে